রাতের অন্ধকারে বাড়ি থেকে, মোটরসাইকেল নিয়ে গিয়ে দূরের জঙ্গলে জ্বালিয়ে দিলো দুষ্কৃতীরা
মলয় দে নদীয়া:- মাঝরাতে ঘরের বারান্দায় রাখা মোটরসাইকেল নামিয়ে নিয়ে গিয়ে 300 মিটার দূরে আগুন জ্বালিয়ে দিলো দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদকুড়ি এলাকায়। গফুর মির্জার ছেলের সিরাজ মির্জা অন্য আর পাঁচটা দিনের মতন স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন, বারান্দার দরজা মাঝেমধ্যেই খোলা থাকে। ভোর চারটে নাগাদ তার ঘুম ভাঙ্গে পোড়া গন্ধে, দেখেন বারান্দায় মোটরসাইকেলটি নেই। বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে একটি ডীপটিউবয়েলের পাশের জঙ্গলে সম্পূর্ণভাবে ভষ্মিভূত মোটরসাইকেলটি পড়ে রয়েছে। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানা নেই সিরাজের। তবে তদন্তের সাহায্য চাইতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। মোটর সাইকেলে হ্যান্ডেল এ ফিঙ্গারপ্রিন্ট না ওঠার কারণেই হয়তো একদিকে কচু গাছের পাতা অন্য হ্যান্ডেল এ প্লাস্টিক দিয়ে ধরা হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তিনি
টিভিএস কোম্পানি এপাচি আরটিআর ওই গাড়িটি বছর দুয়েক আগে কিনেছিলেন তিনি।

