রাতের অন্ধকারে দোকানের সামনে থেকে মালবহনকারী গাড়ি চুরি করে পালালো দুষ্কৃতি

মৌমিতা দেবনাথ,
রাতের অন্ধকারে দোকানের সামনে থেকে মালবহনকারী গাড়ি চুরি করে পালালো দুষ্কৃতি
ফের রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। একটি ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে দোকানের মাল বহনকারী অটো চুরি করে চম্পট দিল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। গোটা ঘটনাটি রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। দোকান মালিক জানান, দুপুরে তারা গাড়িটি রেখেছিল দোকানের সামনে কিন্তু পরদিন সকালে এসে দেখতে পান গাড়িটি নেই ঘটনায় ।বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি খতিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।