রাতের অন্ধকারে ইতস্তত ভাবে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন নাবালককে, স্থানীয় যুবকদের তৎপরতায় শান্তিপুর থানার মধ্যস্থতায় চাইল্ড লাইনের হাতে তুলে দিল এলাকাবাসী
মলয় দে নদীয়া :-গতকাল রাত 12.30 নাগাদ শান্তিপুর স্টেশনের কাছে গোডাউন মাঠ এলাকায় এক নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ছেলেটিকে তারা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে কিন্তু ছেলেটি নাম পরিচয় ঠিকানা কিছুই বলতে পারে নি, কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে। এরপর এলাকাবাসীর উদ্যোগ নাবালককে শান্তিপুর থানায় নিয়ে আসলে এবং সেখানেও তার নাম পরিচয় জানার চেষ্টা করা হয়। সেখানেও কিছুই বলতে পারেনি সে, তাকে লেখানোর চেষ্টা করা হলেও লিখতেও পারেনি সে। আজ সকালে থানার তত্ত্বাবধানে নদিয়া জেলা চাইল্ড লাইনের তুলে দেয় এলাকাবাসী।
সকলের কাছে একান্ত অনুরোধ ছেলেটিকে যদি কেউ চিনতে পারেন বা ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই শান্তিপুর থানায় যোগাযোগ করবেন। এর পাশাপাশি সকলেই যদি নিজ নিজ স্যোসাল মিডিয়ার প্রোফাইল থেকে এই খবরটি পোস্ট এবং শেয়ার করেন তাহলে হয়ত সকলের প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যেতে পারে।

