রাতে একজন হলেও সিনিয়র ডাক্তার থাকতে হবে হাসপাতালে- কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের,
রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটালে রাতে অন্তত একজন সিনিয়র ডাক্তারকে থাকতে হবে চিকিৎসার গাফিলতি রুখতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার মধ্যরাতে এসএসকেএম ট্রমা কেয়ারে রোগীর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট লেখাকে কেন্দ্র করে ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়দের বচসা শুরু হয়। তার পর হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতের পরিজনদের বিরুদ্ধে। মারধর করা হয়েছে চিকিৎসকদেরও।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যে সময়ে রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না। দু’জন জুনিয়র ডাক্তার ছিলেন। তাঁদের মারধর করা ঠিক হয়নি। তবে আমি বলেছি যে সরকারি হাসপাতালে রাতে একজন হলেও সিনিয়র ডাক্তার থাকতে হবে। এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েই এসেছি।
চিকিৎসায় গাফিলতি রুখতে কড়া নির্দেশ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাতে একজন হলেও সিনিয়র ডাক্তার থাকতে হবে। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা। তাঁর কথায়,’পুলিশকে বলেছি, যখন ওরা এল দেহ নিয়ে চলে গেল তখন তোমরা চলে গেলে কেন! তোমাদের তো স্থায়ী ক্যাম্প করতে বলা হয়েছে। তোমাদের তরফেও অবহেলা হয়েছে।’ তাঁর সংযোজন,’পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দেবে সরকার। রাতে সিনিয়র ডাক্তারেরও থাকা উচিত বলে মনে করি।’চিকিৎসার গাফিলতি রুখতেই এবার এসএসকেএমএ থাকবে সিনিয়র ডাক্তার। এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর।

