রাতভোর বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে প্রতিমা ব্যবসায়ীরা। বিক্রির জন্য সাজিয়ে রাখা শয়ে শয়ে সরস্বতী প্রতিমা বৃষ্টিতে ভিজে ভেঙে গেল। উল্লেখ্য শনিবার বাগদেবীর আরাধনায় ব্রত হবেনা আপামর বাঙালি। এর জন্য মালদা শহরের ফোয়ারা মোর,রথবাড়ি সহ একাধিক এলাকায় রাস্তার দুই ধারে সরস্বতী প্রতিমা বিক্রির জন্য সাজিয়ে রেখেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে হঠাৎই মুষলধারে বৃষ্টি হয়। শুক্রবার দিনভর চলে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে কয়েকশো প্রতিমা ভিজে গিয়ে ভেঙে যায় বলে দাবি ব্যবসায়ীদের

