অবশেষে প্রাণের বিনিময় টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবার থেকে রাত আটটা থেকে সকাল ৭ টা পর্যন্ত প্রবেশে পরিচয় পত্র বাধ্যতামূলক। ঘোষণা করলেন,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ক্যাম্পাসে মাদক নেওয়ার সময় ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো জানিয়েছেন,যদি কারও কাছে বৈধ পরিচয়পত্র না থাকে, সেক্ষেত্রে তাঁকে অন্য কোনও বৈধ পরিচয়পত্র পেশ করতে হবে। এতেই শেষ নয়। তিনি কোথায়, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তার বিস্তারিত বিবরণও লিখে দিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে। বলা যায় ছাত্রের মৃত্যুর পরে একাধিক নিষেধাজ্ঞা জারি হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু প্রশ্ন উঠছে সিসিটিভি নিয়ে। এখনো পর্যন্ত ক্যামেরা বা সিসিটিভি মোতায়েন করার বিষয় কোন স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। কবে থেকে হোস্টেলে সিসিটিভি ক্যামেরা বসবে তা স্পষ্ট করে জানালেন না রেজিস্টার।

