রাজ্য স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়ে জয়ী হলো পুরাতন মালদার খুদে আনিস পাসওয়ান।

রাজ্য স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়ে জয়ী হলো পুরাতন মালদার খুদে আনিস পাসওয়ান। জানা গিয়েছে, সম্প্রতি ১৬ জুলাই কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত ‘টেন ওপেন স্টেজ তাইকোন্ডো’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রাজ্যের সমস্ত জেলা থেকে মালদা জেলার বেশি সংখ্যক প্রতিযোগী। জয়ীদের মধ্যে পুরাতন মালদার সংখ্যা বেশি।
এদিকে, পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিতোরপুর এলাকার ক্ষুদে প্রতিযোগী আনিস পাসওয়ান প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়ে জয়ী হওয়ায় আনন্দে পরিবারের সকলে।
পাশাপাশি আনিসের বাবা জানান, ছেলে জেলা স্তরে তাইকোন্ডো খেলে তৃতীয় স্থান অধিকার করায় রাজ্য স্তরে খেলার সুযোগ পেয়েছিল এবং সেখানে খেলে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক পেয়ে জয়ী হয়। এতে আমার খুবই গর্বিত এবং আপ্লুত। আগামী দিনে আশা রাখবো যাতে জাতীয় স্তরে তাইকোন্ডো খেলে ভবিষ্যতে বহুদূর পর্যন্ত এগোতে পারে।
পাশাপাশি আরও জানা গেছে, খুদে আনিস পাসওয়ান দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি পুরাতন মালদার কালাচাঁদ হাইস্কুলে তাইকোন্ডোর প্রশিক্ষণ নিত প্রশিক্ষক কৃষ্ণা বাঁসফোরের কাছে। প্রায় এক বছর ধরে অনুশীলন নেওয়ার পর জাতীয় স্তরে সফল হওয়ায় প্রশিক্ষক ও বাবা মা কে অসংখ্য সাধুবাদ জানিয়েছে ক্ষুদে আনিস পাসওয়ান।