রাজ‍্য নির্বাচন দপ্তরের নির্দেশে অবাদ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে.. চাকদহ বিডিও অফিসে নমিনেশন জমা চলছে।

নদিয়াঃ রাজ‍্য নির্বাচন দপ্তরের নির্দেশে অবাদ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে.. চাকদহ বিডিও অফিসে নমিনেশন জমা চলছে। ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের নমিনেশন জমা নেওয়ার জন্য আলাদা আলাদা জায়গা করা হয়েছে বিডিও অফিসে। সমস্ত জায়গাগুলো তদারকি করছেন চাকদহের বিডিও অতনু ঘোষ। পাশাপাশি ১৪৪ ধারা কেউ অমান্য না করেন তার জন্য তিনি সিসিটিভির নজরদারি চালাচ্ছেন এবং নিজের দপ্তরে বসে সকলক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও সচেতন করছেন। পাশাপাশি রয়েছে চাকদহ থানার পুলিশ প্রশাসনের কর্মীরাও। চাকদহ বিডিও অফিসে অবাধ এবং শান্তিপূর্ণ নমিনেশন কে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী বিধায়ক সকলেই খুশি।