বাঙালির শেষ পাতে রসগোল্লা না হলে যেন খাওয়াটাই ঠিক জমে না। বাঙালি আর মিষ্টির সম্পর্ক যেন এক আত্মিক। মিষ্টি প্রেমী বাঙালীর শেষ পেতে রসগোল্লা চাই চাই। রসে ডোবানো ছানার ধবধবে রস গোল্লা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি জিআই ট্যাগও বসেছে এই ধবধবে রসগোল্লায়। তবে কালের নিয়মে এবং সময়ের গতি মেনে সেই রসগোল্লাতেও এসেছে নানান বৈচিত্র্য। সাদে এবং বর্ণে এসেছে বিভিন্ন রঙের বাহার। সবুজ হলুদ লাল গোলাপি কতই না তার বর্ণ। তবে এবার এক অভিনব রসগোল্লা আবিষ্কার হল লঙ্কার স্বাদে আমার আপনার প্রিয় রসগোল্লা ,হ্যাঁ ঠিকই শুনেছেন। সবুজ রং দেখে হয়তো নিশ্চয়ই ভাবছেন যে সবুজ রঙের রসগোল্লা আগেও দেখা গেছে কিন্তু এবার সবুজ সেই রংটি এসেছে লঙ্কার কারণে। মিষ্টির সাথে লঙ্কার ঝালের সাদ অন্যরকমই বটে। ভাবছেন তো কোথায় তৈরি হয়েছে এমন রসগোল্লা।লঙ্কা রসগোল্লা পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ছোট দেউরী এলাকার মা ভবানী মিষ্টান্ন ভান্ডার এ বিক্রি হচ্ছে এই লঙ্কার রসগোল্লা। প্রায় ৩০ বছরের প্রাচীন এই দোকানে অন্যান্য মিষ্টির সাথে বিক্রি হয় প্রায় কুড়ি রকমের রসগোল্লা।গোলাপ, গাজর, লেবুসহ অন্যান্য বিভিন্ন স্বাদের রসগোল্লা আপনি এখানে পাবেন। দোকানের কর্ণধার জানালেন বিগত সাত আট বছরের নিরলস চেষ্টার পর অবশেষে তিনি এই লঙ্কার রসগোল্লা বানাতে সার্থক হয়েছেন। আর অভিনব এই রসগোল্লার চোখে দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ হাজির হচ্ছে এই মিষ্টির দোকানে।

