রঞ্জন রায় কে সংবর্ধনা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতির।
মনোরঞ্জন রায়, শালকুমার:- আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার এক নং ব্লকের অন্তর্গত শালকুমারহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের অধীন অযোধ্যা নগরের বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন ২২ বছরের রঞ্জন রায়,৩৪ তম রাজ্য ভাওইয়ায় চটকা বিভাগে প্রথম স্থান দখল করে। সেই খবর চাউর হতেই ছুটি আছে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে ও গোহাটি থেকে ছুটে আসে বিশেষ সমাজসেবী নিতিশ রঞ্জন দাস। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন রঞ্জন একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে।আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছাক এবং রঞ্জন রায়ের ভাওয়াইয়া গানের জগতে আরো এগিয়ে যেতে যা যা প্রয়োজন তা আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এদিকে গৌহাটি থেকে আসা সমাজসেবী নিতিশ রঞ্জন দাস বলেন আমি রঞ্জন রায় কে গৌহাটি নিয়ে যাবো ওনার গানের প্রতিভা তুলে ধরার জন্য এবং আমি আমার স্টুডিওতে ওনার গান রেকর্ড করাবো। এই কথা শুনে রঞ্জন রায়ের পরিবার আনন্দে উল্লাসে রয়েছে এদিকে রঞ্জন রায়কে ফোনের মাধ্যমে অনেকেই আবার সংবর্ধনা সংবর্ধনা জানাচ্ছে। রঞ্জন রায়ের শিক্ষার গুরু আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে বলছেন, আমি নিজেকে কোনদিন শিক্ষার গুরু হিসেবে পরিচয় দেই না।কারণ রঞ্জন রায়ের চাহিদা আছে বলেই আজকের রঞ্জন রায় এই জায়গা পেয়েছে । আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব আগামী দিনে রঞ্জন রায় আরো একটা ভালো জায়গায় পৌঁছাক এবং এই এলাকাবাসীর তথা আলিপুরদুয়ার জেলার নাম উজ্জ্বল করুক।
শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের রিপোর্ট।

