মৌমিতা দেবনাথ,
রক্তপাত বন্ধ করতে এমসিল আঠা দিয়ে কান সিল করল হাতুড়ে ডাক্তার
কান পরিষ্কারের জন্য গিয়েছিলেন ডাক্তারের কাছে, ডাক্তার কান খোঁচানোয় রক্তপাত হতে থাকে সেই রক্তপাত বন্ধ করতেই এমসিল আঠা দিয়ে কাউন্সিল করল হাতুড়ে ডাক্তার। অভিযোগ কাটোয়ার কোয়ারা গ্রামের বাসিন্দা শ্যামল প্রামানিকের।অত্যন্ত হার হিম করা ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কোয়ারা গ্রামে। ওই গ্রামের যুবক শ্যামল প্রামানিক কান পরিষ্কার করতে গিয়ে বেশ বড়সড়ো বিপাকে পড়েন। এরপর কাটোয়া মহাকুমা হাসপাতালে অসহ্য কানে যন্ত্রণা নিয়ে তিনি ভর্তি হন। চিকিৎসকদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আঠা বের করা যায়। চিকিৎসকরা জানিয়েছেন যে সেই আঠা টিউবয়েলের পাইপ জুড়তে কাজে লাগানো হয়। তারা আরো জানান অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেলেন আরেকটু দেরী হলে হয়তো তার প্রাণ যেতে পারত। তার কানের পর্দা ফেটে গিয়েছে। যা ঠিক করার যথাসাধ্য চেষ্টা করছেন চিকিৎসকরা। এমন ঘটনায় হতবাক চিকিৎসকরাও। আপাতত ওই হাতুড়ে ডাক্তারের খোঁজ চালাচ্ছে সকলে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

