মলয় দে নদীয়া :- আজ নদীয়ার রানাঘাট মহকুমা দেওয়ানী ফৌজদারী আদালতে সকাল থেকেই কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বকেয়া ডি এ প্রসঙ্গে সরকারী তরফে একাধিকবার জানিয়েও মিলেনি ফল। তাই বাধ্য হয়েই আজ কর্মবিরতি এবং বিক্ষোভ । রাজ্য সরকারের কর্মচারী হয়েও, সংগঠন দল-মত নির্বিশেষে বিক্ষোভ সভা এবং কর্ম অংশগ্রহণ করেন প্রত্যেক কর্মচারী। রাজ্য সরকারের, এ বিষয়ে উদাসীনতার জন্য, রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান এবং বিক্ষোভে ফেটে পড়ে গোটা কোর্ট চত্তর প্রতিবাদের ঝড় উঠেছে। তবে শুধু রানাঘাট নয়, কলকাতায় শহীদ মিনারে, বেশ কয়েকজন রাজ্য সরকারের কর্মচারী ডি এর দাবিতে আমরণ অনশনে বসেছেন। সমস্ত আদালত, স্কুল কলেজ , সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের নিজ নিজ ভঙ্গিমায় এই প্রতিবাদ জানাচ্ছেন। জায়গায় এই বিক্ষোভে সামিল হচ্ছেন অবসর হওয়া রাজ্য সরকারের কর্মচারীরাও। যৌথ সংগ্রামী মঞ্চের আহবানে রাজ্য জুড়ে এই ধরনের প্রতিবাদ সভা কর্মবিরতি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

