যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভে শুভেন্দু অধিকারী
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বিকেলে এবিভিপির সামনে অবস্থানে যোগ দেন বিরোধী দলনেতা। জানা গেছে আগামিকাল বগুলায় মৃত পড়ুয়ার বাড়ি যাবেন শুভেন্দু। আজ অবস্থান-বিক্ষোভ এ বসে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ছাত্রমৃত্যুর প্রতিবাদে বিধানসভা উত্তাল করারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি ইউজিসিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার জন্য চিঠি লিখবেন বলেও জানিয়েছেন বিজেপি নেতা।

