যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের বাড়িতে দেবাংশু ভট্টাচার্য, জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মৃত ছাত্রের বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে নদীয়ার রানাঘাটে যান দেবাংশু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন নদীয়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। উল্লেখ্য গত ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের তিন তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই ছাত্রের। বর্তমান প্রাক্তনী মিলিয়ে ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ চলছে তদন্ত । উঠে এসেছে রেগিংয়ের অভিযোগ। রাজ্যজুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা।আজ মৃত ছাত্রের বাড়িতে দেখা করতে গিয়ে তার পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিলেন দেবাংশু ভট্টাচার্য ও জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলী।