যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপির যুব মোর্চার মঞ্চ খুলল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত। বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপির যুব মোর্চার মঞ্চ খুলে ফেলে পুলিশ । জানা গেছে অনুমতি না থাকার কারণেই নাকি এই মঞ্চ খুলে ফেলা হয়েছে। উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্যজুড়ে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে বিজেপির যুব মোর্চার প্রতিবাদ করার জন্য মঞ্চ বাধা হয়েছিল কিন্তু দেখা গেছে অনুমতি না থাকার কারণেই সেই মঞ্চ খুঁজে পেয়েছে পুলিশ আধিকারিকরা। আর তারপরে পুলিশ আধিকারিকদের সাথে বিজেপির যুব মোর্চার সদস্যদের কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। মঞ্চ খুলে ফেলা সেখানে বসেই করে অবস্থান বিক্ষোভ শুরু করতেন থাকেন তারা। পুলিশের সাথে এক প্রকার ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয় তাদের।