যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামে বিজেপি যুব মোর্চা ও এবিভিপি। আর সেই মিছিলে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতির।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়ালেন এবিভিপি সমর্থকরা। এবিভিপি সমর্থকদের আটকও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় যাদবপুর থানা চত্বরে। যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা৷ উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।ক্যাম্পাসগুলিকে র্যাগিং ও মাদকমুক্ত করতে যুব মোর্চার ডাকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই মিছে আয়োজিত হয়েছে। মিছিলে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত উত্তাল হয়ে উঠেছে ঘটনা চত্বর।

