যাদবপুর কাণ্ডে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি অরিত্র মজুমদার

তদন্তে তার নাম উঠে এসেছিল বারংবার কিন্তু কোথায় অরিত্র। অবশেষে গতকাল তাকে তলব করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে বেরিয়ে তিনি প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্রনেতা অরিত্র মজুমদার ওরফে আলুর নাম আগেই জড়িয়ে গিয়েছিল ছাত্রমৃত্যুর ঘটনার সঙ্গে।ফেসবুকে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন অরিত্র। তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ওঠা অভিযোগগুলিকে মোট দু’ভাগে ভাগ করেছেন তিনি। এক, তিনি সেই রাতে হস্টেলে ছিলেন এবং তাঁর উপস্থিতিতেই তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করে অরিত্র জানিয়েছেন, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন। এমনকি, তাঁর দাবি, গত ৯ ই অগস্ট রাতে তিনি মেন হস্টেলে ঢোকেনইনি। এমনটাই দাবি করেছিলেন সেই পোস্টে তিনি। এরপরে অরিত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে যে তিনি পলাতক। আরে দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানাবেন যে তিনি চান দোষীরা শাস্তি পাক তদন্ত চলছে এবং এর চেয়ে বেশি কিছু তিনি আর বলতে পারবেন না।