যাত্রী বোঝাই টোটোকে পেছন থেকে ধাক্কা লরির

যাত্রী বোঝাই টোটোকে পেছন থেকে ধাক্কা লরির। মৃত চার গুরুতর জখম এক। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার শ্যামনগর এলাকায়। টোটো করে গাজোল কৃষি মন্ডিতে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন চাষিরা। সেই সময় মালদা গামী একটি লরি পিছন থেকে ধাক্কা মারে টোটো টিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। গাজোল হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরেকজন। গুরুতর আহত আরেকজনকে গাজোল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজোল থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। চালক ফেরার।