নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মোবাইলের টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ২ মহিলা,
মোবাইল কোম্পানির টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণার অভিযোগ করেন বাঁকুড়ার জয়পুর থানার আসুর আলী গ্রামের বাসিন্দা আব্দুল মহিম নামে এক ব্যক্তি। তার অভিযোগ যে মাস ছয় আগে তার কাছে ফোন করে এক মোবাইল কোম্পানির টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হয় তার বাড়ির জায়গায়। আর এর পরই টাওয়ার বসানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র এবং টাকা দিতে বলা হয় ওই ব্যক্তি কে । এরপর বেশ কয়েকবার ১৫ লক্ষ টাকা ওই কোম্পানির দেওয়া একাউন্টে পাঠিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি বুঝতে পারেন যে তার সাথে প্রতারণা করা হয়েছে। আর এরপরই তিনি জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তদন্ত চালিয়ে পুলিশ কলকাতা এবং হালিশহরের বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে দুইজন মহিলাকে গ্রেফতার করে। আপাতত পুলিশের হেফাজতে নিয়ে ওই দুই মহিলাকে জিজ্ঞাসা করা শুরু করা হয়েছে। এই প্রতারণা চক্রে তাদের সাথে আর কে জড়িত আছে এবং কোথায় কোথায় তারা প্রতারণার ছক পেতেছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

