মেয়াদ শেষ হলেও বিনামূল্যে খাদ্য
মেয়াদ শেষ হলেও আরও এক বছর বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হবে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে।
সম্প্রতি দেশের নাগরিকদের জন্য খাদ্য নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের মন্ত্রিসভা বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সিদ্ধান্ত মূলত বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার বিষয়ে। লকডাউন জারি হওয়ার পর কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।
দেশের প্রতিটি মানুষের ন্যূনতম চাহিদা হল খাদ্য, বস্ত্র বাসস্থান। ন্যূনতম এই সকল চাহিদা পূরণের জন্য কেন্দ্র এবং রাজ্য বিভিন্ন সময় নানান ধরনের প্রকল্প চালু করে থাকে।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার মেয়াদ শেষ হয় ২০২২ সালের ৩১ ডিসেম্বর। তবে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার মেয়াদ শেষ হলেও তা আরও এক বছর চালিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের পরিবর্তে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে।

