মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় হোটেলে ভাঙচুর, অভিযোগের তির তৃণমূল নেতার ভাইয়ের দিকে

মৌমিতা দেবনাথ,
মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় হোটেলে ভাঙচুর, অভিযোগের তির তৃণমূল নেতার ভাইয়ের দিকে
মেলার জন্য পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবি করা হয় কিন্তু তা দিতে অস্বীকার করলে এরপর ভাঙচুর চালানো হয় হোটেলে। ঘটনাটি,খড়দহ কল্যাণী এক্সপ্রেসের ধারে এক হোটেলে। জানা গেছে, হোটেলে স্থানীয় একটি মেলার জন্য চাঁদা নিতে যান স্থানীয় তৃণমূল নেতা শুকুর আলীর ভাই। কিন্তু এত বিপুল পরিমাণ চাঁদা হোটেল মালিক এর পক্ষে দেওয়া অসম্ভব তাই তিনি অস্বীকার করেন চাঁদা দিতে। এরপরই কিছুক্ষণের মধ্যে তিনি দলবল নিয়ে এসে হাজির হন ওই হোটেলে। অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং ভাঙচুরও চালানো হয়। হোটেল মালিক এবং কর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপর বেধড়ক মারধর করা হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার পুলিশ। হোটেলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।