মেলায় মালা পরিয়ে বন্ধুত্ব প্রীতি, প্রাচীন ঐতিহ্যে অটুট ‘সহেলী মেলা’

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

মেলায় মালা পরিয়ে বন্ধুত্ব প্রীতি, প্রাচীন ঐতিহ্যে অটুট ‘সহেলী মেলা’,সহেলী মেলা যে মেলায় সব দর্শনার্থীদের পরিয়ে দেওয়া হয় ফুলের মালা। কিন্তু কেন এমন রীতি, এমন রীতি বাঁকুড়া জেলায় ইন্দাস ব্লকে চলে আসছে বহু বছর ধরে। ইন্দাস ব্লকের বহলালপুর গ্রামে প্রাচীন এই রীতি চলে আসছে বহু বছর ধরে। কারণ সেখানকার মানুষ বিশ্বাস করতেন যে সহেলি শব্দের অর্থ বন্ধু আর মেলা যেহেতু বহু মানুষের একত্রে আসার সমাগমের মাধ্যমে তাই বহু বছর আগে ইন্দাস ব্লকে এই রীতি চালু হয়। যা আজও অমলিন। এদিন সহেরি মেলা পরি দর্শনে আসেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা আর তাকেও ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আর এমন সুন্দর অভ্যর্থনা পেয়ে তিনি স্বভাবতই ভীষণ খুশি। বছর বছর ধরে এভাবেই সহেরি মেলা মানুষের মধ্যে ছড়িয়ে আসছে বন্ধুত্ব প্রীতি।