মেয়েকে মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে পলাতক বাবা! মায়ের খুনি বাবাই! লিখিত অভিযোগ দায়ের মেয়ের

মলয় দে নদীয়া :-মেয়েকে ফোন করে মায়ের মৃত্যুর সংবাদ জানাল বাবা! তড়িঘড়ি এসে, মেয়ে দেখলো, বারান্দায় পড়ে রয়েছে মায়ের নিথর মৃতদেহ! মুখে শারীরিক নির্যাতনের কালশিটের দাগ, বাবা পলাতক।
ঘটনাটি ঘটেছে, গতকাল নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাটের হালদার পাড়া এলাকায়। 50 বছর বয়সী মৃত স্ত্রীর নাম রিনা হালদার, স্বামী ষষ্ঠী হালদার, এক ছেলে বেঙ্গালুরুতে কর্মরত।
মেয়ে সন্ধ্যা হালদার বিশ্বাস অভিযোগ করেন, তার মাকে নির্যাতন করে তার বাবা। দুদিন আগেও ফোনে কথা হয়েছিলো, মায়ের সাথে, মা বলে “সংসারের টাকা পয়সা না দেওয়া, এবং শারীরিক অত্যাচারের মাত্রা বেড়েছে! আর হয়তো দেখতে পাবি না আমাকে।” মায়ের মৃত্যু বাবার কারনে তাই, পুলিশের কাছে বাবার নামে লিখিত অভিযোগ জানিয়েছি। বাবার শাস্তি চাই।”
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।