মুদি দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কারবার, তদন্তে গ্রেফতার গৃহবধূ

মৌমিতা দেবনাথ,
মুদি দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কারবার, তদন্তে গ্রেফতার গৃহবধূ
মুদির দোকানের আড়ালে যে মদের কারবার চলছে তা আচ করতে পারেনি কেউ। আপাতদৃষ্টিতে তা সকলের সামনে মুদির দোকান কিন্তু তার আড়ালে রমরমিয়ে চলছে বাহারি মদের কারবার। পুলিশের তদন্ত অভিযানে গ্রেফতার এক মহিলা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত পিয়ালী স্টেশন সংলগ্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন বারুইপুর থানার পুলিশ ওই মুদির দোকানে হানা দেয়। আর তারপরে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয় সেখান থেকে। অভিযুক্ত ওই মহিলার কাছ থেকে আনুমানিক লক্ষাধিক টাকার বেআইনি বিদেশী মদ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। বেশ কয়েকদিন যাবত ওই এলাকা থেকে পুলিশের কাছে খবর আসছিল যে সেখানে গোপনে চলছে মদের কারবার যেহেতু সামনেই হোলি উৎসব আসছে। এর পরেই তদন্ত অভিযান চালিয়ে ওই গৃহবধূকে গ্রেফতার করে। আপাতত পুলিশি হেফাজতে ওই মহিলার জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।