মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে একটি প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অভাবে এলাডকার কোমলমতি শিশুরা স্কুলমুখি হতে পারছে না।

মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে একটি প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অভাবে এলাডকার কোমলমতি শিশুরা স্কুলমুখি হতে পারছে না। কেবল প্রাক-প্রাথমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। ঘটনাটা কাকড়া ছড়া ADC ভিলেজের বাইগুন সিং পাড়া। এই উপজাতি এলাকাটিতে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার থাকলেও নেই কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে এই ADC ভিলেজের চাঁনমনি পাড়াতে একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থাকলেও বাইগুন সিং পাড়ার শিশুরা ঐ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে যায় না। এর কারণ বাইগুন সিং পাড়া থেকে চাঁনমনি পাড়ার দূরত্ব বেশি হওয়ার কারণে এলাকার কচিকাঁচা শিশুরা শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়মুখী হতে চায়না। উপরন্তু এলাকার রাস্তাঘাটের সমস্যা যে দীর্ঘ বছর ধরে একই তিমিরে। অভিযোগ ADC প্রশাসনের বদান্যতায় কুক্ষিগত অবস্থা হয়ে আছে বাইগুন সিং পাড়ার মানুষজন। স্থানীয় গিরিবাসীদের দাবি এলাকার কচি-কাচাদের জন্য একটি বিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র তৈরি করে দেওয়ার জন্য এলাকায়।।