মৌমিতা দেবনাথ
মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল বিরিয়ানি
মিড ডে মিলে পড়ুয়াদের দেওয়া হল বিরিয়ানি। রাজ্যজুড়ে যেখানে মিড ডে মিলে উপযুক্ত খাবার না দেওয়ার অভিযোগ উঠে আসছে নিত্যদিন। সেখানে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গন খালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাওয়া গেল এমন নজির বিহীন দৃশ্য। বিদ্যালয়ের জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিদ্যালয়ে সারা মাসই পরুয়াদের পুষ্টিকর খাদ্য দেওয়া হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও বিরিয়ানি পেয়ে অত্যন্ত খুশি। খুশি হবে নাই বা কেন এমন লোভনীয় মিড ডে মিল কার না ভালো লাগে।

