মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ই স্বচ্ছ তায় সেরা রাজ্যে।
জলপাইগুড়ির অন্যতম এক শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়।
যদিও বিগত কয়েক বছর থেকে স্কুলের অভান্তরীণ কিছু সমস্যা নিয়ে বার বার ই সংবাদ শিরোনামে উঠে এসেছে, তবে এবার সব বিতর্কে পেছনে ফেলে এই স্কুলের ছাত্রীরা সাড়া দেশ জুড়ে হওয়া স্বচ্ছ ভারত প্রতিযোগিতায় অংশ নিয়ে হ্যান্ড ওয়াসিং এই বিভাগে রাজ্যের সেরা শিরোপা নিজেদের হাতে তুলে এনেছে।
এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকা লক্ষী বাগচী জানান, সারাদেশে ৬৪০ টি স্কুল নিয়ে এই প্রতিযোগিতা হয়েছিলো, যাতে আমাদের স্কুল এই রাজ্যে থেকে একমাত্র যে পুরস্কৃত হয়েছে।

