মালদা শহরের বারোয়ারি বাসন্তী পূজো গুলির মধ্যে অন্যতম কুন্ডু পরিবারের বাসন্তী পূজো

মালদা শহরের বারোয়ারি বাসন্তী পূজো গুলির মধ্যে অন্যতম কুন্ডু পরিবারের বাসন্তী পূজো। এবছর শতবর্ষে পদার্পণ করেছে কুন্ডু পরিবারের বাসন্তী পূজো। সোমবার রাত্রে বি এস রোড় এলাকায় সেই পুজোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণ্ড পরিবারের অন্যতম সদস্য তথা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু। জানা গেছে বংশপরম্পরা অনুযায়ী হয়ে এই আসছি পুজো। শহরের বারোয়ারি বাসন্তী পূজা গুলির মধ্যে অন্যতম কুন্ডু পরিবারের এই পুজো। সেইমতো এই বছরও শতবর্ষে এই পুজোর এতোটুকু খামতি পড়েনি। ষষ্ঠী থেকেই অনুষ্ঠিত হচ্ছে পূজো।