মায়ের মৃত্যুতে ডেথ সার্টিফিকেট দেওয়া হল বাবার নামে , এ কি আজব কান্ড ?

মৌমিতা দেবনাথ
মায়ের মৃত্যুতে ডেথ সার্টিফিকেট দেওয়া হল বাবার নামে , এ কি আজব কান্ড ?
মৃত্যু হয়েছে মায়ের কিন্তু ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে বাবাকে এও কিভাবে সম্ভব , সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। জানা গেছে জলপাইগুড়ি ভাণ্ডিগুড়ি চা বাগান এলাকার বাসিন্দা রাকেশ ওরাও তার অসুস্থ মাকে ভর্তি করেন হাসপাতালে কিন্তু ভর্তি করার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় তার মায়ের আর এর পরই ঘটলো বিপত্তি। হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ সার্টিফিকেটে মায়ের জায়গায় দেওয়া হয়েছে তার বাবার নাম। অথচ ছেলের দাবী তার বাবা এখনো পর্যন্ত জীবিত । ঘটনা প্রকাশ্যে আসতেই শোর গোল পড়ে যায় গোটা এলাকায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই রোগীর পরিবারকে যেতে বলা হলো আদালতে।ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির ওপর প্রশ্ন তুলেছেন সকলে।