মায়াপুরের ইসকন মন্দিরের এক সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন মন্দিরেরই বেশ কিছু কর্মী

মলয় দে নদীয়া:- মায়াপুরের ইসকন মন্দিরের এক সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুললেনমায়াপুরের ইসকন মন্দিরের এক সন্ন্যাসীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন মন্দিরের বেশ কয়েকজন কর্মী। জানা যায় অভিযোগকারীরা প্রত্যেকেই মায়াপুর ইসকন মন্দিরের নিরাপত্তা বিভাগে কর্মরত। অভিযুক্ত ওই সন্ন্যাসী মায়াপুর ইসকনের চিফ কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাতেন। তবে থানায় তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করার পর থেকেই অভিযুক্ত ওই সন্ন্যাসী পলাতক। অভিযুক্ত সন্ন্যাসীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৭৭ এ, ৫০৬ ধারায় নবদ্বীপ থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনা জানাজানি হতেই সন্ন্যাসীকে বরখাস্ত করেছে ইসকন কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের কাছে বেশ কয়েকজন ইসকনের কর্মীরা অভিযোগ জানান গত চার মাস ধরে তাদের ওপর বিকৃত কাম যৌন হেনস্থা করেছেন ওই সন্ন্যাসী। এক নিরাপত্তা রক্ষী জানান, ২০১১ সালের ১৬ই জানুয়ারি ওই ব্যক্তিকে ওই সন্ন্যাসীর ব্যক্তিগত চেম্বারে ডেকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালান অভিযুক্ত ওই সন্ন্যাসী। এক অভিযোগকারী জানান নিজের বিকৃত যৌন চাহিদা মেটানোর জন্যেই অভিযুক্ত ওই সন্ন্যাসী এই কাজ করেছেন। এরপরেও একাধিকবার ওই সন্ন্যাসী বেশ কয়েকবার চাপ সৃষ্টি করেন। শুধু তাই নয় ওই কর্মীর দাবি, তার চার সহকর্মীর ওপরেও বেশ কয়েকবার যৌন নির্যাতন চালিয়েছেন ওই সন্ন্যাসী। এবং এই বিষয় কাউকে জানালে কাছ থেকে বরখাস্ত করে দেওয়ার এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
যদিও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকেই অস্বীকার করেছেন ওই সন্ন্যাসী। তার দাবি বেশ কয়েকজনের কাজের গাফিলতি ধরে ফেলায় তাকে হেনস্তা করার জন্যেই এইসব অভিযোগ আনা হচ্ছে। মায়াপুর ইসকন মন্দিরের এক সন্ন্যাসীর বিরুদ্ধে আনা এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে মন্দিরনগরী মায়াপুরে। যদিও পুলিশে অভিযোগ দায়ের হতেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিযুক্ত এই সন্ন্যাসী কে সমস্ত রকম দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।