মালদা: মানুষ সুবিধা ভুগিদের বুঝে, দলের প্রার্থী পদ না পেয়ে যারা দল বিরোধী কার্যকলাপ করছে তাদের বলছি দলকে সমর্থন করতে চাইলে আজ রাত ৮ টার মধ্যে ফিরে আসুন না হলে আগামী কাল থেকে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার ইংরেজ বাজারের লক্ষীপুরে দলীয় প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বার্তায় দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। জানা যায় এদিন তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন ইংরেজ বাজার ব্লকের মালদা জেলা পরিষদের তিন জন প্রার্থী, পঞ্চায়েত সমিতির ৩৩ জন প্রার্থী এবং গ্ৰাম পঞ্চায়েতের ২৭১ জন প্রার্থীকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, ইংরেজ বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা জেলা পরিষদের প্রার্থী প্রতিভা সিংহ, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা।

