মৌমিতা দেবনাথ,
মাধ্যমিকের অংক প্রশ্ন কঠিন হওয়ায় ছাত্রীদের কান্নার জোয়ার স্কুলের সামনে
এবছর মাধ্যমিকে অংক প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হয়েছে বলেই ছাত্রীদের একাংশের দাবি। যে কারণে নিউ ব্যারাকপুরের একটি স্কুলের সামনে পরীক্ষা হল থেকে বেরোতেই রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন ছাত্রীরা। পরিস্থিতি নাকি এতটাই শোচনীয় যে অনেকেই ফেল করার আশঙ্কা করছেন। স্কুলের সামনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে অভিভাবক সহ ছাত্রীরা। প্রায় সর্বত্র দেখতে পাওয়া গেল একই চিত্র। অনেকের আবার অভিযোগ গ্রাফ পেপার ও নাকি দেওয়া হয়নি তাদেরকে। কমন প্রায় একদমই পড়েনি অনেকেই পুরো উত্তর লিখে আসতে পারেনি। পরীক্ষা শেষে ফেল করার আশঙ্কায় কাঁদতে কাঁদতে অনেকেই অসুস্থ হয়ে পড়ে আবার অনেকেই মাটিতে লুটিয়ে পরে। গোটা স্কুল চত্বরে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের চিৎকার চেঁচামেচি শোরগোল অংক পরীক্ষার দিনে।

