মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত ছাত্রী

মৌমিতা দেবনাথ,
মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত ছাত্রী
মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ভয়ংকর পথ দুর্ঘটনার কবলে পড়লো কিশোরী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ,দক্ষিণ ২৪ পরগনার কুলপী থানার রামকৃষ্ণপুর মোড় ১১৭ নং জাতীয় সড়কে। জানা গেছে বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল হাই মাদ্রাসার ছাত্রী নার্গিস সর্দার। ঠিক সেই সময় স্করপিও ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। রক্তে ভিজে যায় তার স্কুলের পোশাক।তরিঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই এরপর তার পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন।