মাত্র ১৫ মিনিটে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তের বন্দোবস্ত করলেন পুলিশ সুপার

মৌমিতা দেবনাথ
মাত্র ১৫ মিনিটে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তের বন্দোবস্ত করলেন পুলিশ সুপার
এবার মানবিক ভূমিকায় দেখতে পাওয়া গেল পুলিশ সুপারকে। মাত্র ১৫ মিনিটে থ্যালাসেমিয়া রোগীর জন্য এ নেগেটিভ রক্তের বন্দোবস্ত করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। থ্যালাসেমিয়া রোগ নিয়ে এক নাবালক ভর্তি হয় হাসপাতালে কিন্তু এ নেগেটিভ রক্ত দুষ্প্রাপ্য হওয়ায় বিভিন্ন ব্লাড ব্যাংক গুলোতে রক্তের জন্য যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু কোথাও রক্ত পাওয়া যায়নি এরপর জলপাইগুড়ির জেলা পুলিশ সুপারকে এ বিষয়ে জানানো হলে মাত্র ১৫ মিনিটের মধ্যে তিনি ওই নাবালকের জন্য রক্তের ব্যবস্থা করে দেন। জানা গেছে ওই নাবালকের নাম শুকদেব রায় এবং সে নবম শ্রেণীর ছাত্র। পুলিশ সুপারের এমন মানবিক ভূমিকায় তার প্রশংসায় পঞ্চমুখ সকলে যদিও তিনি জানালেন যে এটা তার নৈতিক কর্তব্য মানুষের বিপদে তাদের পাশে থাকা।