নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
মাত্র ১ টাকাতেই পাওয়া যায় সুস্বাদু চপ।সন্ধ্যে হলেই পেটটা আনচান করে মুচমুচে কুড়মুড়ে খাবারের জন্য। আর বাঙালির সান্ধ্যভোজনের তালিকায় অন্যতম জায়গা দখল করে থাকে চপ। গরম গরম চপের সাথে মুড়ি কিংবা চা আহ জমে একেবারে ক্ষীর। আর যদি হয় এমন শীতকালের সন্ধ্যা তবে তো কোন কথাই নেই এক নিমিষেই বাঙালি সাবার করে দেয় পাঁচ ছটা চপ।
কিন্তু চপ কিনতে গেলে পকেট থেকে বার করতে হয়, পাঁচ থেকে দশ টাকা কিন্তু যদি আপনাকে বলা হয় মাত্র এক টাকাতেই চপ পাওয়া যায়। কি ভাবছেন এমন দুর্মূল্যের বাজারে মাত্র এক টাকায় কোথায় চপ পাওয়া যায়। অবিশ্বাস্য হলেও মাত্র এক টাকার এই চপ পাওয়া যায় বীরভূমের সিউড়ির প্রত্যন্ত কোমা গ্রামে । দিলীপ দে নামে এক ব্যক্তি বছরের পর বছর এক টাকায় চপ বিক্রি করে আসছে। তিনি জানান মায়ের কথা রাখতেই নাকি এই অগ্নি মূল্যের বাজারেও চপের দাম আজ পর্যন্ত তিনি বাড়াননি। আরো জানান এলাকার স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা তার চপ খায় কারণ মিড ডে মিল সবকিছু যেহেতু পায় না তাই তিনি এক টাকাতেই স্কুল পড়ুয়াদের চপ বিক্রি করেন। আর ওই এলাকায় তার চপের গুণগানে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। একটাকার এই চপ বিক্রি করে সংসার চালান তিনি এবং আগামী দিনেও তিনি তার চপের মূল্য বৃদ্ধি করবেন না। এমন অগ্নিমূলের বাজারেও যে তিনি চপের মূল্য এক টাকা রেখেছেন তার প্রশংসা করতেই হয়।

