মৌমিতা দেবনাথ,
মা ও ছেলে একসাথে বসলেন মাধ্যমিক পরীক্ষায়, কেমন হচ্ছে তাদের পরীক্ষা ?
কথায় বলে ইচ্ছে থাকলেই নাকি উপায় হয় কিন্তু সব সময় এমনটা হয় না অনেক সময়ই সময় বা পরিস্থিতির কারণে ইচ্ছে থাকলেও উপায়টা ঠিক হয়ে ওঠে না। যে কারণেই মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারেনি মা ও ছেলে কিন্তু বহু বছর বাদে সেই ইচ্ছেকেই তারা সফল করে দেখালেন। একসাথে বসলেন মাধ্যমিক পরীক্ষায়। সংসার সামলানোর কারণে আর পড়াশোনা হয়ে ওঠেনি আয়েশা বেগমের। আর আর্থিক অনটনের কারণে পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয় তার ছেলে শেখ পারভেজ আলমকে। এমএ পাস মেয়ের অনুপ্রেরণা তে পরীক্ষায় বসলেন আয়েশা বেগম আর বোনের কথা ফেরাতে না পারায় তার অনুপ্রেরণা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দাদা।ঘাটশিলা সিদ্দিকীয়া সিনিয়র হাই মাদ্রাসায় ভর্তি হন তাঁরা। আয়েশা বেগম জানালেন সংসারের সমস্ত কাজ সামলে তিনি যেটুকু সময় পেতেন তার ফাঁকেই চলত পড়াশোনা। ভবিষ্যৎ পরিকল্পনা তাদের এই মুহূর্তে সেরকম কিছু না থাকলেও ছেলে শেখ পারভেজ আলম জানালেন সমাজকে উন্নত করাই মূল লক্ষ্য।

