মহিলার গলব্লাডারে উদ্ধার আড়াই হাজারের বেশি পাথর, বিরল অস্ত্রোপচারে সুস্থ রোগী

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মহিলার গলব্লাডারে উদ্ধার আড়াই হাজারের বেশি পাথর, বিরল অস্ত্রোপচারে সুস্থ রোগী
মহিলার গলব্লাডারে অস্ত্র প্রচার করে আড়াই হাজারের বেশি পাথর বের করলেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছে যার প্রত্যেক টি পাথরের ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম। আর এই অসাধ্য সাধন করল উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া ব্লকের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। ওই মহিলার নাম শিখা সাপুই, তিনি বসিরহাট টু ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। গত এক মাস ধরে অসহ্য পেতে যন্ত্রণা হচ্ছে ওই মহিলার। কিন্তু সামর্থ্য না থাকায় স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবায় অবশেষে করা হলো অপারেশন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত গলব্লাডারে ৩০ থেকে ৪০ টি পাথর উদ্ধার হয় কিন্তু আড়াই হাজারের বেশি পাথর উদ্ধারের ঘটনা একেবারে নজির বিহীন। যা দেখে হতবাক রোগীর পরিবার সহ চিকিৎসকেরাও।