মহানন্দা নদী থেকে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

মালদা: মহানন্দা নদী থেকে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার সাতঘড়িয়া এলাকায়। জানা গেছে মৃতা ওই ছাত্রীর নাম মাসুমা পারভীন। বয়স ১৩। বুধিয়া হাই মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল সে। পরিবার সূত্রে জানা যায় শুক্রবার সকালে বান্ধবীদের সাথে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে গিয়েছিল ওই ছাত্রী। ঠিক সেই সময় নদীতে তলিয়ে যায় সে‌। বহু খোঁজাখুঁজির পড়ও ওই ছাত্রীর কোন খোঁজ মেলেনি। ঘটনার ২৪ ঘন্টা পর শনিবার সকালে ওই ছাত্রীর দেহ মহানন্দা নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্য এবং ইংলিশবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা যায় পরে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।