মালদা: মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন ইংলিশবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী,কাস্টম আধিকারিক অখিল কুমার, মালদা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য লিপিকা বর্মন ঘোষ,প্রতিভা সিংহ, ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল,
মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক তাপস কন্ডু সহ অন্যান্যরা বিশিষ্ট জনেরা। জানা যায় এদিন প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। জানা গেছে প্রতিবছরই বিশিষ্ট সমাজসেবী প্রয়াত রামচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্য মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তারই অঙ্গ হিসাবে এবছরও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়াত রামচন্দ্র ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

