মনোনয়ন পত্র জমা দিতেই ঘরছাড়া বিজেপি প্রার্থীদের আশ্রয় বিজেপি দফতর

মৌমিতা দেবনাথ
মনোনয়ন জমা দেওয়ার পরেই ঘর ছেড়ে বিজেপির দফতরে আশ্রয় হল বিজেপি প্রার্থীদের। অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই ঘরছাড়া উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীরা। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন তাঁরা। এমন কিছু না মনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তারা। প্রার্থীদের অভিযোগ মনোনয়ন জমা দেওয়ার পরে বারংবার তাদের কাছে হুমকি আসছে আর যে হুমকির ছেলে আজ তারা ঘরছাড়া।তাঁদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। উল্লেখ্য বসিরহাটের পুলিশ সুপারকে বসিরহাটের পুলিশ সুপারকে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের জন্য সবরকম সাহায্যের নির্দেশ দেয় আদালত। আদালতে নির্দেশ মতই তারা মনোনয়নপত্র জমা দেয় কিন্তু তারপরেই শুরু হয় সন্ত্রাস। আতঙ্কিত হয়ে আজ প্রার্থীরা আশ্রয় নিয়েছেন বিজেপি দপ্তরে এমনকি নিজের বাড়ি ফিরতেও ভয় পাচ্ছেন তারা।