পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা পরেই মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির চিত্র দেখতে পাওয়া গেছে। সোমবার মনোনয়ন জমা দেওয়ার কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের বড়শুল। সিপিআইএম ও তৃণমূলের দফায় দফায় সংঘর্ষের ছবি ধরা পড়েছে।সোমবার বর্ধমান ২ নং ব্লকের মনোনয়ন দিতে যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কে সংঘর্ষে জড়ায় তৃণমূল । দু পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ঘটনায় আহত হয় দুই পুলিশ কর্মীও। যার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

