ঘোষিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। আগামী আটই জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মনোনয়ন পেশ। আর মনোনয়ন জমা দেয়া কে কেন্দ্র করে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। এবার মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক।কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার কয়েকজন প্রার্থীকে নিয়ে কোতুলপুর ব্লকে গিয়েছিলেন মনোনয়নের ফর্ম তুলতে। আর তখনই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। জানা গেছে শুক্রবার হরকালী প্রতিহার অভিযোগ তোলেন ব্লকে এখনও পর্যন্ত ফর্ম আসেনি। তারপর এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই ঘটনার পর বিধায়ক যখন ব্লক থেকে বেরিয়ে আসেন তখনই বিধায়ককে ঘিরে কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকী চোর স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠছে দেখে বিধায়ক গাড়ির মধ্যেই বসে থাকলেন। তখন ওই বিধায়কের গাড়ি লক্ষ্য করে একের পর এক ছোড়া হয় ঢিল। যদি ওই বিক্ষোভ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে তাদের দাবি, বিধায়ক এলাকা উন্নতি না করায় জনতা বিক্ষোভ দেখিয়েছে।

