মধু সংগ্রহের জন্য পরিবার ছেড়ে গভীর জঙ্গলের পথে মৌলেরা

মৌমিতা দেবনাথ
মধু সংগ্রহের জন্য পরিবার ছেড়ে গভীর জঙ্গলের পথে মৌলেরা
শুরু হয়েছে মধু সংগ্রহের মরশুম। প্রতিবছরই গভীর জঙ্গলে এই সময় পরিবার পরিজন ছেড়ে পাড়ি দেন মৌলেরা লক্ষ্মীলাভের আশায়। তাদের যাওয়ার পথে পরিবারের সদস্যরা কেউ মন্দিরে পুজো দেন কেউবা তাদের বিদায় জানিয়ে আসেন। এবছর মৌলদের জন্য রাজ্য বনদপ্তর এর পক্ষ থেকে এক সুখবর জারি করা হয়েছে। এবার থেকে মধুর দাম এক ধাক্কায় অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। জানা গেছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে কেজি প্রতি মধুর নাম ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হবে। বিগত কয়েক বছরে সুন্দরবনের মধুর চাহিদা বেড়েছে অনেকটাই।প্রত্যেক বছর ৪০ থেকে ৫০ টি মৌলে দলকে মধু সংগ্রের অনুমতি দেওয়া হয়। এবারও তাঁর অন্যথা হবে না। তাদের সংগ্রহ করা এই মধুই পৌঁছে যাচ্ছে আমার আপনার ঘরে। কিন্তু যেভাবে গভীর জঙ্গল থেকে তারা মধু সংগ্রহ করেন তাতে চিন্তিত থাকেন পরিবারের সদস্যরা কারণ গভীর জঙ্গলে যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। কিন্তু পেটের দায়ে তাদের এ কাজ করতে হয়। তাই মুখে লক্ষি লাভের হাসি থাকলেও মনে থাকে এক অজানা ভয়।