মধ্যক অবস্থায় গাড়ি চালালে কিংবা মধ্যম অবস্থায় রাস্তা দিয়ে হাঁটেও যেখানে পুলিশ প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেন সেখানেই হুগলিতে দেখতে পাওয়া গেল অন্য চিত্র। যেহেতু শ্রাবণ মাস চলছে তাই এই সময় হুগলির তারকেশ্বরে বহু মানুষ দূর-দূরান্ত থেকে বাবার মাথায় জল দিতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন গাজার ঘোরে কেউ বা মদ্যপ অবস্থায় কিন্তু পাত্তাও দিচ্ছে না বরং উল্টে আরো তাদেরকে সাহায্য করছেন। এ বিষয়ে ভক্তদের জিজ্ঞাসা করতেই তাদের উত্তর বাবার প্রসাদ না খেলে চলে নাকি।শ্রাবণ মাস শিবের জন্ম মাস হিসেবে ধরা হয়, আর সোমবার হল শিবের জন্মবার। তাই শ্রাবণ মাসের রবি ও সোমবার ভিড় উপচে পড়ে তারকেশ্বরে। এই ভিড়েই থাকেন অল্প বয়সী বহু যুবক। যারা অনেকেই মধ্যক অবস্থায় সেখানে পৌঁছান। মদের পাশাপাশি চলে গাজাও। আর গাঁজা খেলে বা মদ্যপান করলে নাকি রাস্তায় কোন সমস্যাই হয় না তাদের। উল্টে পুলিশ তাদের আরও সাহায্য করেন। বুঝুন তবে কান্ড

