পঞ্চায়েত ভোটের পরেও রাজ্যে অব্যাহত সন্ত্রাস।রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মিটতেই ভোটের দিন সন্ত্রাস এবং ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদবিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে ধরনা এবং বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। এ জানিয়ে রবিবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির। নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। উল্লেখ্য গতকাল পঞ্চায়েত ভোটের দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। অবাধে ছাপ্পা ভোট বোমাবাজি গুলিতে রক্তাক্ত পঞ্চায়েত ভোট। ভোটের পরদিনও জারি সন্ত্রাস। আর যে কারণে নির্বাচন কমিশনের দফতরের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি নেতৃত্বরা।

