ভোট গণনা কেন্দ্রে থাকছে ১০০ জন করে কেন্দ্রীয় বাহিনী। যার কারণে আজ রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে তাদের মোতায়েন করা হতে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য গত ৮ ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যজুড়ে সন্ত্রাস হানাহানি চিত্র উঠে এসেছে।কোথাও বা উঠেছে ছাপ্পা ভোটের অভিযোগ কোথাও আবার কেন্দ্রীয় বাহিনী না পাওয়ায় ভোট আটকে দিয়েছে গ্রামবাসীরা। ভোট পর্বে যে লাগামহীন সন্ত্রাসের চিত্র উঠে এসেছে গননায় যাতে কোনো রকম কারচুপির সৃষ্টি না হয় সেই কারণে প্রতি বুথে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট আটকেছে গ্রামবাসীরা সেই কেন্দ্রগুলোতে আজ পুনরায় নির্বাচন হয়েছে। আগামীকাল ভোটের ফলাফল তাই গণনা কেন্দ্রের বাইরে করা নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।

