মলয় দে নদীয়া :-নদীয়ার করিমপুর এক নম্বর ব্লকে, পান্না দেবী কলেজে প্রায় একশ কেন্দ্রীয় বাহিনী এবং করিমপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং জেলা প্রশাসনের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিছুক্ষণ আগে শুরু হয়েছে ভোট গণনা।
তবে সেখানে সকল তৃণমূল কংগ্রেস প্রার্থী পোলিং এজেন্টরা কালো ব্যাচ পরে, নিহত তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।
সম্প্রতি সদ্য শেষ হওয়া গত আটই জুলাই ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে মোট ১২ জন তৃণমূল কংগ্রেস কর্মী নিহত হন। তৃণমূল কংগ্রেস কর্মীদের, দাবি বিরোধীদের ভোট লুট করা বা ইচ্ছাকৃত অশান্তির সৃষ্টি করে ভোট বানচাল করে দেওয়ার অপচেষ্টা রুখতে গিয়েই তাদের এই মৃত্যু। তাই আজকের দিনে তাদের শ্রদ্ধা জানানো বিশেষ প্রয়োজন। কিছুক্ষণ বাদে, যে জয় সুনিশ্চিত হবে তাও উৎসর্গ হবে তাদেরই নামে।

