ভোট পরবর্তী হিংসায়, বিজয় মিছিল কে কেন্দ্র করে, লাল সবুজ আবিরের লড়াই আবারো দফায় দফায় বোমাবাজী নদীয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের টেংরি ডাঙ্গায়

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লকের একুশ আসন বিশিষ্ট গয়েশপুর পঞ্চায়েতে , এবারে বিজেপি দশটি আসন, তৃণমূল নটি আসন, এবং নির্দল একটি ও সিপিআইএম একটি করে আসন পেয়েছে। জয়ের পরেই নির্দল প্রার্থী গা ভাসিয়েছে উন্নয়নে। আর তার ফলেই, ১০- ১০ হয়ে দাঁড়িয়েছে গয়েশপুর পঞ্চায়েত। ১৩ নম্বর সংসদের 12 নম্বর বুথ থেকে জয়ী সিপিআইএম প্রার্থী আব্দুল শেখ।
তিনি শূন্য থেকে সংখ্যা এক বানিয়েছেন তাই নয়, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওই অঞ্চলের দ্বিমুখী লড়াইয়ে, বিদায়ী পঞ্চায়েত বোর্ডের প্রধান শুকিলা বিবিকে হারিয়েছেন ৫৭ ভোটে। শুকিলা বিবি, এর আগেও উপপ্রধান ছিলেনএই পঞ্চায়েতেরই। পঞ্চায়েত গঠনে নির্ণায়ক হিসাবে একমাত্র সবেধন লালমনিকে, শাসক দলের পক্ষ থেকে ভয় দেখানো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। লাল আবির মেখে মাইক বাজিয়ে এলাকার মানুষ যখন আনন্দ উৎসবে মেতেছে, ঠিক তখনই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে, এমনই অভিযোগ ওই এলাকার বাম কর্মী সমর্থকদের।
তারা বলেন গতকাল রাত থেকেই হুমকি আসছিলো, শাসক দলের উন্নয়নে গা ভাসানোর জন্য, কিন্তু বামপন্থাকে ভালোবেসে নিজের নীতি আদর্শ বিসর্জন না দিতে পারার জেদী মনোভাবের কারণে, আজ হঠাৎ বোমাবাজি শুরু করে তারা। একটা দুটো নয় একের পর এক, ১০-১২টিরও বেশি বোম মারে, বামপন্থীদের মিছিল লক্ষ্য করে। গুরুতর জখম হয় ৬-৭ জন, তারা কেউবা প্রাথমিক চিকিৎসা করিয়েছেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কেউবা গেছেন অন্যত্র চিকিৎসা করাতে।
যদিও আহত তৃণমূলের কর্মী সমর্থকরা, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দলগতভাবে একত্রে চিকিৎসা করাতে আসেন। তারা বলেন, গতকাল রাত থেকে মাইক বক্সের দাপটে থাকা যাচ্ছে না,উন্মাদনা এতটাই বেশি রাস্তা দিয়ে সাধারণ মানুষ গেলেও তাকে গালিগালাজ করা হচ্ছে। আজ আবারো তাদের বিজয় মিছিল, জয়ী তৃণমূল গ্রাম সভা দিয়ে নিয়ে যাওয়ার সময় কটুক্তি করতে থাকে বাম কর্মী সমর্থকরা। এবং মিছিলের মধ্য থেকে বেশ কয়েকজন ছুটে এসে পথের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষসহ তৃণমূল কংগ্রেস কর্মীদের বেধড়ক করতে শুরু করে। মিছিলের মধ্যে থাকা একটি ব্যাগের মধ্য থেকে বোম নিয়ে পরপর সাতটা বোম মারে, যাতে গুরুতর যখন আমরা।
রাজনৈতিক চাপানোতের রহস্য উদঘাটন করতে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনার ফলে পৌঁছায়। যদিও দুপক্ষের প্রায় এগারো জন গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।