ভোট পরবর্তী হিংসা, তবে সিপিআইএমের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

মলয় দে নদীয়া :-নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের আনন্দবাস এলাকার ২৩২ নাম্বার বুথ ভাঙ্গাপাড়া এলাকায় গতকাল সন্ধ্যা ৭:৪৫ নাগাদ ,কিছু দুষ্কৃতিবাহিনী ওই এলাকায় এক তৃণমূল পরিবারের উপর আক্রমণ হানে বলে অভিযোগ। তাদের দাবি
সিপিএম নেতা হবিজুল মণ্ডল ও বাজু সেখের আদেশে
সুজন সেখ,সবুর সেখ,পচু সেখ,হাসিবুল সেখ,মধু সেখ, ও আবদিন সেখ সহ আরও অনেকে মিলে হামলা চালায় তৃণমূল নেতা বাবলু শেখের বাড়িতে,এবং বেশ কিছু মহিলাদের ওপর অত‍্যাচার চালায় ওই সিপিএম আশ্রিত দুষ্কৃতিবাহিনীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়,খবর পাওয়া মাএই ঘটনাস্থলে ছুটে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন।।ঘটনার পর আনন্দবাস এলাকার অন্তর্গত ২৩২ নাম্বার বুথের অন্তর্গত এলাকায় নামানো হয়েছে পুলিশ পিকেট। যদিও এ বিষয়ে স্থানীয় সিপিএম নেতৃত্ব অস্বীকার করে তৃণমূলের আনা অভিযোগ।