ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে ভোট কর্মী শিক্ষকদের বিক্ষোভ

২০১৮ সালে পঞ্চায়েত ভোট করতে গিয়ে রহস্য জনক ভাবে মৃত্যু হয় এক ভোট কর্মী রাজকুমার রায়ের। আর তাই আসন্ন পঞ্চায়েত ভোটে কর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ভোট কর্মী শিক্ষকগণ। উল্লেখ্য ২০১৮ সালে ভোট করতে গিয়ে অত্যন্ত রহস্যজনকভাবে মৃত্যু হয়। আর তাই এ বছর প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি জানিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করল সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি এ রাজ্যে আর দ্বিতীয় রাজকুমার কেউ হোক এটা তারা চান না তাই ভোট কর্মীদের অবিলম্বে নিরাপত্তা দিতে হবে।